বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

ফরিদপুরে চুরির অভিযোগে তিন যুবকের চুল কর্তন।

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬.৪৭ পিএম
  • ২৬২ Time View
469

অনিক রায়, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন যুবককে আটকে রেখে মাথার চুল কেটে দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে সৌদি প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ৫–৭ জনের একটি দল ঘরে ঢুকে জুয়েলের স্ত্রী ও শিশুসন্তানকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

ঘটনার পরদিন জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশি পদক্ষেপের আগেই তারা নিজেরাই অনুসন্ধানে নামেন এবং সোমবার দিবাগত রাতে গাংজগদিয়া গ্রাম থেকে চুরির সন্দেহে মোশাররফের ছেলে বরকতকে আটক করেন। বরকতের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শলিথা গ্রামের এনামুল (পিতা: খোরশেদ মাতুব্বর) এবং ফুলসুতি গ্রামের আকাশ (পিতা: সেলিম মাতুব্বর)–কে আটক করা হয়।

পরদিন সকালেই স্থানীয় লোকজন তিনজনকে মীরাকান্দা গ্রামে নিয়ে এসে মাথার চুল কেটে দেন।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তামান্না বেগম জানান, “চোরেরা ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে জিম্মি করে। একজন কাঁচি দিয়ে সন্তানের গলায় ভয় দেখায়। আমি কিছু বলতে পারিনি। তারা স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল নিয়ে চলে যায়।”

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আটক তিন যুবক আগে থেকেই মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং এলাকায় বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসীর সামনে তারা চুরির কথা স্বীকারও করেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026