রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পুকুরের মাঝে বিদ্যুতের খুঁটি, আতঙ্কে মানপুর গ্রামের মানুষ

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭.৪২ পিএম
  • ২৬৩ Time View
440

 

জাকির হোসেন,।নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আজকের জাগরণ।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামে পুকুরের মাঝখানে স্থাপিত একটি বৈদ্যুতিক খুঁটি এখন গ্রামবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুকুরের ভেতর হেলে থাকা ওই খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

গ্রামবাসীরা জানান, প্রায় এক বছর আগে পুকুরটি পুনঃখনন করা হলেও বৈদ্যুতিক খুঁটির নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, মানপুর গ্রামের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনটি কোঁচপাড়া হয়ে হাজিনগর ও নিয়ামতপুরের সঙ্গে সংযুক্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের পাশে ২.৭৪ একর জায়গাজুড়ে বড় পুকুরটির অবস্থান। গত বছর পুকুর সংস্কার ও পাড় কেটে আয়তন বাড়ানো হয়। এতে বৈদ্যুতিক খুঁটির নিচের মাটি আলগা হয়ে পুকুরের মাঝেই সেটি পড়ে আছে।

মানপুর গ্রামের গৃহবধূ রেখা বেগম বলেন,

> “আগে খুঁটিটা পাড়ের ওপরে ছিল, এখন পুকুরের ভেতরে চলে গেছে। আমরা থালা-বাসন ধোয়া কিংবা গোসল করতে ভয় পাই। কখন ভেঙে পড়ে কে জানে! ছোট বাচ্চারাও এখানে গোসল করে, তাই আতঙ্কে থাকি।”

 

পুকুর মালিক পক্ষের শামসুজ্জোহা বলেন,

> “পুকুরের আয়তন বাড়ানোর জন্য পুনঃখনন করা হয়। এতে পাড় কেটে ফেলায় খুঁটিটা পুকুরে চলে যায়। খননের সময়ই পল্লী বিদ্যুৎ অফিসে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।”

 

এ বিষয়ে নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মেজবাউল হক বলেন,

> “বিষয়টি আমার জানা নেই। তবে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024