সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে জামায়াতের মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫.১৩ পিএম
  • ২২৫ Time View
পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে জামায়াতের মানববন্ধন
পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে জামায়াতের মানববন্ধন
272

মোস্তফিজুর রহমাম জয়পুরহাট প্রতিনিধি:

জুলাই সনদে পিআর (প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় জয়পুরহাট শহরের শহীদ আবুল কাশেম ময়দান গেট সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর ফজলুর রহমান সাইদ। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা জামায়তের আমির ফজলুর রহমান সাইদ বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় দেশের জনআকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।”

বক্তারা বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণরাষ্ট্র উপহার দেবে। কিন্তু বর্তমান প্রশাসনের সব স্তরে একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।”

তারা আরোও বলেন, বিগতে দিনে মহিলা সংসদ সদস্য নির্ধারণ হতো পিআর এর মাধ্যমে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর নতুন কিছু নয়।

মানববন্ধন শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024