সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

পবিত্র কোরআন অবমাননার দায়ে অপূর্ব পালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮.০৬ পিএম
  • ১৮৫ Time View
196

স্টাফ রিপোর্টার মো ইয়াকুব আলী তালুকদার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ন্যাক্কারজনকভাবে অবমাননা করার কারণে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মুসলিম তৌহিদী জনতা আজ ০৭ অক্টোবর মঙ্গলবার বাদ মাগরিব এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় উপস্থিত মুসলিম তৌহিদী জনতা মিছিলে অপূর্ব পালের মৃত্যু দন্ড প্রদানের জন্য স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। মিছিলটি সফিপুর কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে শুরু করে ফ্লাই ওভার ব্রীজের নিচ দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে জরো হয়ে সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন আলেমেদ্বীন ইমাম ও আলেম ওলামাগণ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা মো আনিসুর রহমান আনিস, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ছাত্র নেতা হাসান মাহমুদসহ আরও অনেক ব্যক্তিবর্গ।

সমাবেশে উপস্থিত তৌহিদী জনতা এবং বক্তারা পবিত্র কোরআন অবমাননার দায়ে অপূর্ব পালে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

তারা আরও বলেন এই বাংলাতে কোন আল্লাহকে, রাসূল সঃ কে, এবং পবিত্র কোরআন অবমাননাকারীকে ছাড় দেওয়া হবে না। অনতিবিলম্বে অপূর্ব পালের শাস্তির ব্যবস্থা করা না হলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবো। এসময় অসংখ্য মুসলিম তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024