শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

“জুতার সূত্র ধরেই উদ্ধার অভিযান” নিখোঁজের ২০ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, বাকরুদ্ধ স্বামী ও স্বজনরা !

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১.১৯ পিএম
  • ২২৮ Time View
"জুতার সূত্র ধরেই উদ্ধার অভিযান" নিখোঁজের ২০ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, বাকরুদ্ধ স্বামী ও স্বজনরা !
"জুতার সূত্র ধরেই উদ্ধার অভিযান" নিখোঁজের ২০ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, বাকরুদ্ধ স্বামী ও স্বজনরা !
348

অনিল চন্দ্র রায়,কুড়িগ্রাম প্রতিনিধি : আজকের জাগরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডুবু‌রি দল।
বুধবার (২৯ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সাড়ে ৬টার দিকে বা‌ড়ির পশ্চিম পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু ওই এলাকার আফসার আলীর স্ত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বা‌ড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন‌নি। গৃহবধূ নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত স্বজনরা তাকে বি‌ভিন্ন স্থানে খোঁজাখুঁ‌জি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়‌নি।
এক পর্যায়ে বুধবার বিকালে বা‌ড়ির পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব‌্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের লোকজনের সন্দেহ নিখোঁজ গৃহবধূ এই বিলে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে পারে।
পরিবারের লোকজন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর নিয়ে দুপুর থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই বিলে বিভিন্ন কায়দায় উদ্ধারের চেষ্টা করে তারা ওই গৃহবধূকে উদ্ধার করতে পারেনি।
পরে বিকেল সাড়ে বিকাল পাঁচটার দিকের রংপুর থেকে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডু‌বু‌রি দল ওই বিলে গিয়ে ঘণ্টাব‌্যাপী উদ্ধার অ‌ভিযান চালিয়ে নিখে‌াঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

নিহত গৃহবধূর স্বজন ও স্থানীয়রা জানান, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধরে নানা রোগে ভ‌ুগ‌ছিলেন। ঢাকা, রংপুরসহ বি‌ভিন্ন জায়গায় চি‌কিৎসা করার পরও তার কোনো অগ্রগ‌তি হয়‌নি। ফলে দীর্ঘ‌দিন ধরে বিষাদগ্রস্ত ছিলেন শা‌ফিয়া।

ফুলবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) শওকত আলী সরকার রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থল থেকে মুঠোফোনে গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024