শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জ সাংবাদিক সমাজে শোকের ছায়া — এনটিভির জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমত আর নেই

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮.১৯ পিএম
  • ২৩৮ Time View
এনটিভির জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমত আর নেই — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সাংবাদিককে হারালাম।
গোপালগঞ্জ সাংবাদিক সমাজে শোকের ছায়া
310

মোঃ ছিরু মিয়া: গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ।

গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এনটিভির (NTV) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমত গোপালগঞ্জে এনটিভির সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ, সৎ ও পেশাদার সাংবাদিক। স্থানীয় ও জাতীয় সাংবাদিকতায় তার অবদান ছিল অনন্য।

তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবী গভীর শোক প্রকাশ করেছেন।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, স্থানীয় গণমাধ্যম এবং শুভানুধ্যায়ীরা তাকে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।
তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024