শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পৈতৃক সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে মামলা-হয়রানির অভিযোগ—মুকসুদপুরে ভুক্তভোগীদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

কোটালীপাড়ার কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলু গ্রেপ্তার 

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮.৪৯ পিএম
  • ২৪৩ Time View
কোটালীপাড়ার কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলু গ্রেপ্তার 
কোটালীপাড়ার কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলু গ্রেপ্তার 
242

 

নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজকের জাগরণ 

গোপালগঞ্জের কোটালীপাড়ার কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলু কে গ্রেফতার করেছে পুলিশ।

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংসতার ঘটনায় মিজানুর রহমান বুলুকে গত সোমবার রাতে কোটালীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার বিকালে তাঁকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কোটালীপাড়া থানা-পুলিশ। শুনানি শেষে আদালত আসামিকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গ্রেপ্তার মিজানুর রহমান বুলু দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি এনটিভি অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করতেন।

 

বিষয়টি আমাদের কন্ঠ কে নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাদ্দাম হোসেন খান দীপ্ত জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, এ মামলায় ১৫৫ জনের নাম এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024