সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫৬ পিএম
  • ২২২ Time View
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। 
120

অনিক রায়,ফরিদপুর প্রতিনিধি।

২১ সেপ্টেম্বর,২০২৫ খ্রিস্টাব্দ।

 

বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান এবং মতবিনিময় সভার আয়োজিত হয়েছে।

 

২১ সেপ্টেম্বর (রবিবার) মধুখালী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি এ‍্যাড. নির্মল চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবলু কুমার রায়, সাধারণ সম্পাদক, পূজা উদ্‌যাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখা।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,

 

“এই দেশ শুধু মুসলমানদের নয়, হিন্দু-মুসলমান সবার। সংখ্যার দাপটে কেউ কারও উপর কর্তৃত্ব ফলাতে পারবে না। মুসলমানদের মসজিদ যেমন পাহারা দেওয়ার দরকার হয় না, ঠিক তেমনি হিন্দুদের মন্দিরও নিরাপত্তাহীনতায় থাকবে না—এটাই একটি স্বাধীন দেশের মৌলিক চিত্র হওয়া উচিত।”

 

তিনি আরও বলেন,

“হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের বলছি, আপনারা আত্মবিশ্বাস ধরে রাখুন, একসাথে থাকুন,ঐক্যবদ্ধ থাকুন। দুষ্কৃতিকারীরা তখনই সাহস পায় যখন আপনাদের মধ্যে বিভাজন থাকে।সম্মিলিতভাবে প্রতিহত করলেই তারা পালাবে। আমরা আপনাদের পাশে আছি।”

 

তারেক রহমানের বিষয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,“তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং তখন দেশ পরিচালিত হবে ‘ব্রিটিশ স্টাইলে’—যেখানে শৃঙ্খলা, ন্যায়বিচার ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত থাকবে।”

 

জনাব খন্দকার নাসিরুল ইসলাম মূর্তি ভাঙার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সম্প্রীতির বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন।

 

অনুষ্ঠানে মধুখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ও পৌর পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024