সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

মুকসুদপুরের গাড়লগাতীর কৃতি সন্তান লিয়াকত আলী খান জাশুর ইন্তেকাল

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪.১৮ পিএম
  • ৩৬০ Time View
মুকসুদপুরের গাড়লগাতীর কৃতি সন্তান লিয়াকত আলী খান জাশুর ইন্তেকাল
মুকসুদপুরের গাড়লগাতীর কৃতি সন্তান লিয়াকত আলী খান জাশুর ইন্তেকাল
360

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গাড়লগাতী গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ লিয়াকত আলী খান জাশু গত ২৫শে সেপ্টেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শৈশব থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। স্থানীয় মিতালী সংঘ ক্লাব ও সমিতির সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। নাটক, যাত্রা ও গানে তার পারদর্শিতা সকলকে মুগ্ধ করত। মঞ্চে নায়কের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এলাকার বিনোদনমূলক প্রতিটি আয়োজনে তার সরব উপস্থিতি ছিল আনন্দের উৎস।

কর্মজীবনে তিনি প্রথমে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগ দেন এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন। দেশসেবার প্রতি তার নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতা ছিল প্রশংসনীয়। তিনি তার দায়িত্ব সর্বদা আন্তরিকতা ও সততার সাথে সম্পন্ন করেছেন।

জনাব লিয়াকত আলী খান জাশু শুধু একজন সৎ পুলিশ কর্মকর্তা নন, বরং একজন ধার্মিক, সংস্কৃতিমনা ও মানবপ্রেমী মানুষ ছিলেন। তার জীবন ও কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সমগ্র এলাকাবাসী গভীর শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024