শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিল চান্দার মনোরম পরিবেশে মুকসুদপুর প্রেসক্লাবের নৌ ভ্রমণ সম্পন্ন

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১৬ পিএম
  • ৪৮৪ Time View
বিল চান্দার মনোরম পরিবেশে মুকসুদপুর প্রেসক্লাবের নৌ ভ্রমণ সম্পন্ন
বিল চান্দার মনোরম পরিবেশে মুকসুদপুর প্রেসক্লাবের নৌ ভ্রমণ সম্পন্ন
350

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিল চান্দায় শনিবার (৬ সেপ্টেম্বর) এক আনন্দঘন নৌ ভ্রমণের আয়োজন করে মুকসুদপুর প্রেসক্লাব। সারাদিন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ নৌ ভ্রমণে অংশ নিয়ে সাংবাদিকরা কাটান আনন্দমুখর সময়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: ওহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া, আইন সম্পাদক গোলাম রাব্বী আকাশ প্রমুখ।

নূর আলম শেখ, মুকসুদপুর প্রেসক্লাবের ১নং সদস্য, “আজকের জাগরণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং “বিপ্লবী বার্তা” পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ উপস্থিতি রাখেন। এছাড়া সদস্য কামরুল মিয়া ও সোহেল শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আলোচিত বার্তা পত্রিকার সৌজন্যে টি-শার্ট বিতরণ। সাংবাদিকদের মাঝে এই উপহার অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি বিনোদনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধন দৃঢ় করে। মুকসুদপুর প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখছে। নৌ ভ্রমণের মতো ব্যতিক্রমধর্মী আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে, যা আগামী দিনগুলোতে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবে।

সবুজের সমারোহ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশে শান্ত গ্রামীণ প্রকৃতির আবেশে বিল চান্দার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে সাংবাদিকরা সারাদিন কাটান হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026