শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের সক্রিয়তা চলছেই জুলুম-নিপীড়ন: রুহুল কবির রিজভী

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩.৫৭ পিএম
  • ২৫৮ Time View
রুহুল কবির রিজভী: প্রশাসনের মধ্যেও আওয়ামী লীগের সক্রিয়তা থাকায় চলছেই জুলুম-নির্যাতন
রুহুল কবির রিজভী: প্রশাসনের মধ্যেও আওয়ামী লীগের সক্রিয়তা থাকায় চলছেই জুলুম-নির্যাতন
266

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের লোকজন সক্রিয়ভাবে দমন-নিপীড়ন চালাচ্ছে, তাই দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় হামলায় আহত ছাত্রদল নেতা মো. দোলন ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী কিছু মানুষকে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে হেলিকপ্টার থেকে বোমা ফেলো। এটি সভ্য দেশের শাসনব্যবস্থা হতে পারে না।’

তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনা সরকারে থাকার জন্য শিশু হত্যা ও সাধারণ মানুষের রক্তপাত ঘটিয়েছে। প্রায় ১,৪০০ জন মানুষকে হত্যা করে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন।’

আহত ছাত্রদল নেতা দোলন ভূঁইয়ার বিষয়ে রিজভী বলেন, ‘দলের একজন সাধারণ কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসন নীরব দর্শকের মতো অবস্থান করছে। অপরাধীদের ছবি প্রকাশিত হওয়ার পরও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা প্রশ্নবিদ্ধ।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের দোসররা বালু মহাল ও ঘাট দখল করে সমাজে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের মধ্যেই তারা বসে আছে, তাই পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

রিজভী প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘এই হামলার দায় প্রশাসনকেই নিতে হবে। যদি অপরাধীদের পেছনে প্রভাবশালী কেউ থাকে এবং সে বিএনপির কেউ হয়, তবে আমাদের জানান—we’ll take action। তবে প্রশাসন চুপ থাকলে দায় নারায়ণগঞ্জ প্রশাসনেরই।’

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024