সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

নলছিটিতে বিএনপি নেতা এ্যাড. শাহাদাৎ হোসেনের নির্বাচনী গণসংযোগ

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ১৪৪ Time View
নলছিটিতে বিএনপি নেতা এ্যাড. শাহাদাৎ হোসেনের নির্বাচনী গণসংযোগ
নলছিটিতে বিএনপি নেতা এ্যাড. শাহাদাৎ হোসেনের নির্বাচনী গণসংযোগ
127

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় মানপাশা বাজার থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা করে তিনি বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে জনমত গঠনের আহ্বান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে বৈষম্যহীন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে থাকার অনুরোধ করেন।

গণসংযোগ কর্মসূচিতে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মিজানুর রহমান আলমগীরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে শেওতা ৭ নম্বর ওয়ার্ডে তাঁতী দলের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে তিনি শেওতা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবাই যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024