মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

তরুণদের আর্থিক স্বাক্ষরতায় মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ৩৪১ Time View
তরুণদের আর্থিক স্বাক্ষরতায় মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব
তরুণদের আর্থিক স্বাক্ষরতায় মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব
207

গোপালগঞ্জের মুকসুদপুরে তরুণদের আর্থিক সচেতনতা ও ডিজিটাল ব্যাংকিং সেবায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জনতা ব্যাংক পিএসসির উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে জনতা ব্যাংক পিএসসির আয়োজনে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে তরুণদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি এবং আর্থিক খাতের সেবাসমূহ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় “তারুণ্যের উৎসব-২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো: শহিদুল ইসলাম।
মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসানের সভাপতিত্বে ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহাগ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু জাহিদ, সহকারী মহাব্যবস্থাপক মাহাবুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ গ্রাহক প্রতিনিধি নাসিম শেখ ও সাথী খানম।

বক্তারা তরুণদের আর্থিক খাতে সম্পৃক্ততা, ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ এবং সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024