সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির হাজরা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৩৪ পিএম
  • ১২৮ Time View
কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির হাজরা গ্রেপ্তার
কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির হাজরা গ্রেপ্তার
113

সাজিম মোল্যা গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী তৌকির হাজরা (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে এক ‘শ ৫৫ জনকে নামীয় ও দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তৌকিরের সম্পৃক্ততা পাওয়া যায়। মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এ মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024