রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯.২৪ পিএম
  • ২২৮ Time View
ভারী যান চলাচল বন্ধ, হালকা যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার
ভারী যান চলাচল বন্ধ, হালকা যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার
276

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারগামী সড়কে আধা কিলোমিটারের মধ্যে দুটি সেতুর আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে পড়েছে। একটি সেতুর অর্ধেক অংশ দেবে গিয়ে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে ভারী যানবাহন চলাচল। তবে ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজারো মানুষ ও হালকা যানবাহন পারাপার করছে।

স্থানীয়রা জানান, সেতু দুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার না হলে পুরো ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হবে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ১৫ মিটার ও ৩০ মিটার দৈর্ঘ্যের এই দুটি সেতু কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এখনো সংস্কার করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, হালকা যানবাহন সেতু পার হওয়ার সময়ই কেঁপে ওঠে। তারা আশঙ্কা করছেন, অতি দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ভারী যান চলাচল বন্ধ, হালকা যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার

ভারী যান চলাচল বন্ধ, হালকা যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024