মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

আখাউড়া স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২.০৪ পিএম
  • ২০৫ Time View
টানা ৯ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
টানা ৯ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
229

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থল শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৮ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস কার্যক্রম সচল থাকবে এবং যাত্রীসেবায় কোনো প্রভাব পড়বে না।

একইভাবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হয়। সেখান থেকে তা ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সরবরাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024