সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্ল্যাটফর্ম ‘ওইপি’ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮.৫৩ এএম
  • ৩৫৪ Time View
বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্ল্যাটফর্ম ‘ওইপি’ উদ্বোধন
বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্ল্যাটফর্ম ‘ওইপি’ উদ্বোধন
126

সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) উদ্বোধন করেছে।

বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম জানান, এটি একটি সমন্বিত অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানপ্রত্যাশী ব্যক্তি, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র কার্যক্রম পরিচালনা করতে পারবে।

তিনি আরও জানান, সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমইটি কর্তৃক সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে ছাড়পত্র সংগ্রহ করে বিদেশে যেতে পারছেন।

এছাড়া, সংবাদ সম্মেলনে জানানো হয় যে বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) হতে বহির্গমন ছাড়পত্র বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024