রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ৪৯৮ Time View
মুকসুদপুরে নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু
মুকসুদপুরে নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু
297

🕘 প্রকাশ: ১১ জুন ২০২৫,
📍 গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে নদীতে গোসল করতে নেমে মিম আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় সামিয়া আক্তার (১০) নামের আরেকজন কিশোরী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে আত্মীয় বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। অসুস্থ সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তারা দুজন খালাতো বোন।

নিহতের খালু আজগর আলী জানান, দুই খালাতো বোন একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে মিম পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সামিয়াও ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও মিমকে বাঁচানো সম্ভব হয়নি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, “নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরীর মৃত্যু ও অপর কিশোরীর অসুস্থতার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024