সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

মুকসুদপুরে টেটার কোপে গুরুতর আহত আলমগীর শেখ, ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫, ১২.৪১ পিএম
  • ৫১৭ Time View
131

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ | মুকসুদপুর, গোপালগঞ্জ |

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বামন বড়রা গ্রামের মোঃ আলমগীর শেখ (৪৮) অজ্ঞাত এক দুর্বৃত্তের টেটার আঘাতে মারাত্মক আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ জুন শনিবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে আলমগীর শেখ পারিবারিক ও ছেলের বিয়ের বিষয়ে আলোচনা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আশু শেখের বাড়ির সামনে পৌঁছালে এক অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিতভাবে টেটা নিয়ে হামলা চালায় এবং ঘাড়ের পেছনে একাধিক কোপ দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছেন।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা দ্রুত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলমগীর শেখের পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা, এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024