শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিরোনাম: ৩০২ ধারার প্রধান আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫, ৮.১৮ পিএম
  • ৮১৯ Time View
321

বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার ১ নম্বর আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ১:৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া গ্রামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত তপন কুমার বৈরাগী (পিতা: সুধীর কুমার বৈরাগী, গ্রাম: খান্দারপাড়া) দীর্ঘদিন পলাতক ছিলেন।

ঘটনার দিন মন্টু মোল্লা (পিতা: ফজর মোল্লা) নামে এক ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সম্প্রতি ফরিদপুর জেলা শহরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ মে ২০২৫ ইংরেজী তারিখ রাতে তপন কুমারকে গ্রেফতার করে।

 

বাদী পক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে একটি নিয়মিত মামলা চলমান রয়েছে।

প্রশাসন জানিয়েছে, “আমরা দীর্ঘদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”এই গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026