শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে গ্রাম পুলিশদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫, ৩.২৯ পিএম
  • ৭১০ Time View
389

মুকসুদপুর (গোপালগঞ্জ), ২৬ মে ২০২৫ | আজকের জাগরণ:
মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে একদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুম, মুকসুদপুর, গোপালগঞ্জ-এ আয়োজিত এ কর্মশালায় গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার প্রায় সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। প্রশিক্ষণ চলাকালে তাদের আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, জনসেবায় কার্যকর ভূমিকা পালন এবং পেশাদার আচরণ সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ সায়াদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা জনাব যাবেদ আলী, খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব ইমারত শেখ এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব শামীম আহমেদ কালাম মোল্লা।

প্রধান অতিথি বলেন, “গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধি করে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা নিশ্চিত করা সম্ভব। তাদের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি পাবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করবে।

প্রতিবেদন: আজকের জাগরণ
ছবি: নূর আলম শেখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026