সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত । 

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫, ১০.৩৮ পিএম
  • ৫০২ Time View
302

গোপালগঞ্জ, ২৫ মে ২০২৫ (রবিবার):

“নিয়মিত ভূমি উন্নয়ন কর আদায় করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “ভূমি মেলা ২০২৫” এবং এর অংশ হিসেবে আয়োজিত হয়েছে এক জনসচেতনতামূলক সভা।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস এম তারেক সুলতান।

 

অনুষ্ঠানে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ভূমি রেকর্ড, ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সেবাবিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং নাগরিকদের উদ্দেশ্যে নিয়মিত ভূমি কর পরিশোধ ও ডিজিটাল সেবার সুফল গ্রহণের আহ্বান জানানো হয়।

 

জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ ভূমি মেলার মাধ্যমে জনগণের মধ্যে ভূমি সেবার প্রতি সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024