সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া

  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৮.২৫ পিএম
  • ৪৬৭ Time View
107

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গতকাল সোমবার রাতে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়াপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, ‘একে অপরকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

সবার উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।’ পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর সবাইকে এভাবে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় আগামীর পথচলায় দেশবাসীর দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

এ ছাড়া দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নিতাই রায় চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024