শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু : রেজাউল করিম

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩.১৫ পিএম
  • ৩৯৫ Time View
298

পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অলআউট অ্যাকশন শুরু। এ সময় ডিবি পরিচয়ে তুলে নিয়ে আসা বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

শনিবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এসব তথ্য জানান।

তিনি বলেন, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রেজাউল করিম বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিশেষ অভিযানে আজ থেকে মাঠে থাকবে। এই সময়ে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেফতারে অভিযান চলবে।

ঢাকা মহানগরসহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।

ডিবির গোয়েন্দা তথ্য বলছে, অপরাধীদের মধ্যে একটি বড় অংশই ১৫ থেকে ৩০ বছর বয়সীর। পতিত সরকারের কিছু লোকজন কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন বলেও তথ্য রয়েছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ ও ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024