শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দাগি’র চমক সুনেরাহ

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ৭৫৯ Time View
327

শোবিজঅঙ্গনে বর্তমান সময়ের প্রিয়মুখ সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা ‘দাগি’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।

শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে আরফান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির শুটিং শুরুর সময় থেকে এটি রয়েছে আলোচনায়। এবার ‘দাগি’র মুক্তির খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমা হয়েছে। সিনেমা সংশ্লিষ্ট সবাই সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্পে নির্মিত সিনেমাটিতে চমক হয়ে এসেছেন সুনেরাহ। এবারের ঈদ উৎসবে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমা এবং নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভালো গল্প সুন্দরভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে পারলে দর্শক তা গ্রহণ করেন। প্রেক্ষাগৃহে ভালো সাড়া না পেলেই সিনেমা খারাপ হয়ে যায় না। বর্তমানে অনেকেই ছবি হলে বসে দেখতে চায় না, ঘরে বসে ওটিটিতে দেখে। কাজের ব্যাপারে গল্প ও চরিত্র পছন্দ হলেই আমি করি। যদি মনে হয়, চরিত্রটি আমার পোর্টফোলিও সমৃদ্ধ করবে, তাহলে কাজটির সঙ্গে নিজেকে যুক্ত করি। সংখ্যায় কম হলেও কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’

এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। ইতিমধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পাড় করছেন সুনেরাহ। ভিন্ন ভিন্ন গল্পের নানা চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান এই তরুণ অভিনেত্রী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026