সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

শানের সেঞ্চুরি, বাবরের ফিফটি, তবুও বিপদে পাকিস্তান

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২.০৪ এএম
  • ৯১৩ Time View
318

কেপটাউন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তাদের করা ৬১৫ রানের জবাবে পাকিস্তান ফলোঅনে পড়েছিল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অবশ্য ভালো ব্যাটিং করেছে অতিথিরা।

শান মাসুদ পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। বাবর আজম সেই পথেই হাঁটছিলেন। কিন্তু থেমে যান ৮১ রানে। দুজনের ব্যাটে ভর করে ১ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। এখনো তারা ২০৮ রানে পিছিয়ে। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। হাতে ৭ উইকেট রেখে ৬৪ রানে দিন শুরু করেছিল তারা।

তৃতীয় দিন মাত্র ১৩০ রান যোগ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন বাবর। এছাড়া রিওয়াজনের ব্যাট থেকে আসে ৪৬ রান। এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর তাসের ঘরের মতো ভাঙতে থাকে তাদের ব্যাটিং অর্ডার। বল হাতে কাগিসো রাবাদা ৫৫ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন এমপাকা ও কেশভ মহারাজ।

পিছিয়ে পড়ে ব্যাটিংয়ে নেমে নেমে উদ্বোধনী জুটিতে ২০৫ রান জমা করেন বাবর ও শান। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী জুটিতে তাদের সর্বোচ্চ রান। এর আগে ২০০৩ সালে ফয়সালাবাদে ইমরান ফরহাদ ও তৌফিক ওমর ১৩৭ রান করেছিলেন।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া বাবর দ্যুতি ছড়িয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৮১ রানে তাকে আটকে দেন বাঁহাতি পেসার জানসেন। ১২৪ বলে ১০ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। দিনের শেষ দকে শান মাসুদ সেঞ্চুরি তুলে ১০২ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৮ রানে দিন শেষ করেন খুররাম শাহজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024