সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন নিয়ে নারী সাংবাদিকের স্ট্যাটাস ভাইরাল

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১২.০৫ এএম
  • ৪২১ Time View
123

দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নেয়

এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেখানে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যমকর্মীরা। পেশাগত দায়িত্ব পালনে অন্য সাংবাদিকদের মতো সেখানে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশনে কর্মরত ফেরদাউস উষা নামের এক সাংবাদিক।

ছাত্রশিবিরের সম্মেলন প্রথমবার কাভার করতে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন। পোস্টটি দেওয়ার পরপরই তার লেখার স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়।

নারী সাংবাদিক ফেরদাউস উষা লেখেন, ‘দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ হাজারেরও বেশি সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয়। গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কাভারেজ করতে হয়েছে। তবে এ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। নারী হিসেবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি। সংগঠনটি বেশ সুশৃঙ্খল। প্রধান অতিথির বক্তব্যের পর কোনো হুড়োহুড়ি ধাক্কাধাক্কি ছিল না।’

প্রসঙ্গত, এদিন সদস্য সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হন নুরুল ইসলাম সাদ্দাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। এরপর সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024