সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

খালেদা জিয়ার ছবি টানিয়ে জমি দখল করলেন বিএনপি নেতা

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০.৩৮ পিএম
  • ২৯৩ Time View
112

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাহমুদুল হাসান শুভ নামে এক ব্যক্তি।

মাহমুদুল হাসান শুভ মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত শাহবুদ্দিন তালুকদারের ছেলে।

লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান শুভ বলেন, ‘মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডের মডেল মসজিদের সামনে পৈতৃক সাড়ে ৫৫ শতক রেকর্ডিয় জমি রয়েছে। ওই জমির একটি অংশে ৯টি দোকান ঘর তৈরি করে ২০০৭ সাল থেকে ভাড়া দিয়ে আসছি। সেই জমিতে থাকা দোকানগুলো গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরে ওইদিন বিকেলে মোরেলগঞ্জ পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি আমির আলী তালুকদার ও তার সন্ত্রাসী বাহিনী প্রভাব খাটিয়ে তাদের সব দোকান দখল করে নেয়। সেখানে বিএনপির অফিস করার কথা বলে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুঁতে দেয় এবং দোকানগুলোতে তালা মেরে রাখে।

তিনি আরও বলেন, দুদিন পরে সেখানে লাগানো সাইনবোর্ড ফেলে দিয়ে একটি দোকানে নতুন ভাড়াটে তুলে দেয়। সেই সাথে অপর ৮টি দোকানের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়ার টাকা আদায় করতে শুরু করে। সেখানে থাকা দোকানগুলো থেকে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলনে, ‘আমার বাবা শিক্ষক ছিলেন। সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। বিএনপির অফিস করার প্রয়োজন হলে আমি জমি লিখে দেব। কিন্তু সাইনবোর্ড ঝুলিয়ে দলকে ছোট করে কেন দখল করা হচ্ছে?’

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আমির আলী তালুকদার বলেন, ‘এখানে জোরপূর্বক দখলের কিছু হয়নি। তার জমি এতদিন দখল করে রেখেছিল তারা। শর্ত ভঙ্গ করে দখলে রাখা জমি ও দোকান তিনি ফিরিয়ে নিয়েছেন। ভাড়াটিয়াদের সঙ্গে তার চুক্তি হয়েছেন।

মোরেলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম বলেন, ‘সাইনবোর্ড টানিয়ে দখলের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে সাইনবোর্ড নামিয়ে ফেলেছি। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। জেলা কমিটি আমির আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024