সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১.৫৪ পিএম
  • ২৬৩ Time View
113

ইসরায়েল যদি প্রতিশোধ নিতে চায়, ইরান আরও কঠোর জবাব দেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দুই দিনের সরকারি সফরে কাতারে গিয়েছেন পেজেশকিয়ান। সেখানে গতকাল বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি। খবর ইরনার।

পেজেশকিয়ান বলেন, “ইহুদিবাদী শাসকের লক্ষ্য হল এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা এবং সঙ্কট প্রসারিত করা। আমাদের এই সঙ্কটকে প্রতিরোধ করা উচিত এবং ইসলামী প্রজাতন্ত্র এতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, গাজা এবং লেবাননে যখন ইসরায়েল মানুষ হত্যা বন্ধ করার পরিবর্তে আরও তীব্র হয় তখনও ইরান সংযম দেখিয়েছিল। কিন্তু এতে তখন ইসরায়েলি শাসক তাদের আক্রমণ আরও তীব্র করে ইসলামিক প্রজাতন্ত্রকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছিল।

পেজেশকিয়ান বলেন, ইরান এই অঞ্চলে শান্তি ও প্রশান্তি চায়। এমন পরিস্থিতিতে কোনো দেশ উন্নতি করতে পারে না।

এসময় তিনি, ইসরায়েলকে মানুষ হত্যা এবং এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন।

তার এমন বক্তব্য কাতারের আমিরও এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে ক্রমবর্ধমান এবং রক্ষা করতে ইরানকে সমর্থন করার কথা জানান।

শেখ তামিম মধ্যপ্রাচ্যের উত্তেজনা বন্ধে সাহায্য করার জন্য এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024