সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

অলআউট ১২৭ রানে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯.২১ পিএম
  • ৭০৫ Time View
117

ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। এরপরের গল্পটা শুধু আসা-যাওয়ার। মাঝে কিছুটা হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১২৮ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস। তার বিদায়ের পরই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন।

দলীয় ১৪ রানে ৯ বলে ৮ রান করে ফিরে যান ইমন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪০ রানে ফেরন উইকেট হারায় বাংলাদেশ। ১৮ বলে ১২ রান করে আউট হন হৃদয়। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে ১ ও জাকের আলি ৬ বলে ৮ রান করে আউট হন।

মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন শান্ত। তবে দলীয় ৭৫ রানে ২৫ বলে ২৭ রান করে আউট হন তিনি। শান্তর বিদায়ের পর ক্রিজে এসে এক ছক্কা ও এক চারে ৫ বলে ১১ রান করে ফিরে যান রিশাদ হোসেন।

এরপর তাসকিন আহমেদ ও মিরাজের ব্যাটে একশো পেরোয় বাংলাদেশ। তবে দলীয় ১১৬ রানে ১৩ বলে ১২ রান করে আউট হন তাসকিন। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজুর রহমান আউট হলে  পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং নেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024