সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে পুলিশের বাধা ।

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৩২ পিএম
  • ২১৩ Time View
গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালাল ছাত্রলীগ
গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালাল ছাত্রলীগ
113

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এই সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

২৮ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১ ঘটিকায়  গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024