সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গুলশানের চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার।

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.২৭ পিএম
  • ১৯৭ Time View
118

ঢাকার গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ওসি মো. তৌহিদ আহমেদ। তিনি বলেন, নিহত দুইজনের মধ্যে একজন ৭০ থেকে ৭১ বছরের বৃদ্ধ এবং আরেকজন ২০ বছরের তরুণ।  নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজন হলেন মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

অফিসার ইনচার্জ জানান, গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতর থেকে দুজনের লাশের সন্ধান পাওয়া যায়। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ তৌহিদ আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে। তিনজন ওই দোকানে থাকতেন। বাকি একজন পলাতক রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024