রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে স্থায়ীভাবে অমর হতে যাচ্ছেন মুশফিকুর রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন? চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮.২২ পিএম
  • ১৮ Time View
29

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার আবেদনকারীদের ভ্রমণের সব খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের যাবতীয় খরচ বহনের সক্ষমতা রয়েছে—এমন প্রমাণ আবেদনকারীদের কাছে থাকতে হবে। একই সঙ্গে ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে সেই ব্যয় বহনের সামর্থ্যও থাকতে হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসা জরুরি। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না, এমন আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026