শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে দেশজুড়ে আজকের আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর ফোনে কোরআন তিলাওয়াত চালিয়ে ঘুমিয়ে পড়লে কি গুনাহ হবে? অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমান, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা স্থানীয়দের আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯.৪৬ এএম
  • ১৩ Time View
32

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। শনিবারও (২৮ নভেম্বর) একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। পরদিন শুক্রবার একই পরিমাণ বাড়ানোয় দুই দফায় ভরিতে মোট ২ হাজার ১০০ টাকা বেড়েছে।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026