বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক! ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪.৫৫ পিএম
  • ২০ Time View
42

গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের অধিকাংশ কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই অবস্থা জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা।

কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জাবেদ বলেন, সকাল থেকে টাকা তোলার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা টাকা নেই বলে জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠানো প্রয়োজন হলেও কোনো উপায় পাচ্ছেন না তিনি।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, গত বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে একটি বার্তা আসে। সেখানে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নাদিম বলেন, বিকাশেই তাঁর নিয়মিত লেনদেন হয় এবং প্রয়োজনীয় সব টাকা অ্যাকাউন্টে রয়েছে। এখন সেই টাকা ব্যবহার করতে না পেরে সমস্যায় পড়েছেন তিনি।

ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ বলেন, তাঁদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু নম্বর এখনো সচল থাকায় সেগুলো দিয়ে আপাতত কাজ চালাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে।

হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালু এবং গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। সূত্র: আরটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026