বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮.১১ পিএম
  • ১৬ Time View
34

বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের প্রকাশিত সূচকে শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ।

বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এ সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশের সুযোগ পান। অন্যদিকে, বিশ্বের ১১৫টি গন্তব্যে যেতে বাংলাদেশিদের আগাম ভিসা নিতে হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম। এ ছাড়া ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম অবস্থানে রয়েছে।

আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।

তবে আর্টন ক্যাপিটলের সূচক ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি এক নয়। ফলে দুই প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকায় একই দেশের পাসপোর্টের অবস্থান ভিন্ন হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026