বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে? সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং? স্বর্ণের দামে ফের বড় পতন ডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুন GPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো? ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসাও বন্ধ, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার তদন্ত চায় অ্যামনেস্টি জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করবেন যেভাবে, মোবাইলেই PDF ডাউনলোড করুন

দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২.৩৮ পিএম
  • ৪৫ Time View
90

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা দেন।

সকাল ১০টায় টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন—সহকৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় নিজ নিজ সিদ্ধান্তে স্বেচ্ছায় দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও দাবি করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এর পেছনে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব নেই।

এদিকে, একই ইউনিয়নের ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026