সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ঢাকায় নুরুল হক নুরকে লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, জাপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩.০৪ পিএম
  • ২৫৯ Time View
ঢাকায় নুরুল হক নুরকে লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, জাপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ঢাকায় নুরুল হক নুরকে লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, জাপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
305

রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনায় বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, পটুয়াখালী ও রাজশাহীতে বিক্ষোভ, মশালমিছিল, সড়ক অবরোধ এবং জাপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রথম আলোর খবর অনুযায়ী, রাজধানীর কাকরাইল এলাকায় জাপা কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিভিন্ন জেলায় দলটির নেতা-কর্মীরা বিক্ষোভে নামেন।

ময়মনসিংহে রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জে গণ অধিকার পরিষদের মিছিল শেষে উপজেলা জাপা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

নারায়ণগঞ্জে চাষাঢ়ায় রাত সাড়ে ১০টার দিকে মশালমিছিল শেষে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি হয়। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সমাবেশে নেতারা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

কুষ্টিয়ায় একই সময় শহরের থানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মজমপুর এলাকায় গিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, “আন্দোলনের নেতাদের ওপর হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

পটুয়াখালীতে গলাচিপা উপজেলা শহর ও নুরুল হকের নিজ গ্রাম চরবিশ্বাসে মশালমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

রাজশাহীতে রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিল বের হয়ে গণকপাড়া মোড়ে জাপার জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালানো হয়। কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ পৌঁছার আগেই হামলার ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনা ধামাচাপা দেওয়া হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024