বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার : প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মোংলায় ৩ নম্বর সংকেত, উপকূলে বৃষ্টি; সতর্ক প্রশাসন প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের লক্ষ্য, বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী দুর্যোগের আগাম বার্তা জানতে কল করবেন যে নম্বরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? জেনে নিন সময়সূচি

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩.৩৭ পিএম
  • ১৭ Time View
38

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইটগার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ব্যাংকের দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত আছে।

গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, রাত প্রায় ২টার দিকে কে বা কারা ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইটগার্ড চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে বলে তিনি জানান।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিলেও তাদের উদ্দেশ্য সফল হয়নি এবং অল্পের জন্য বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তিনি জানান, পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিক এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026