শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জে বাউলসন্ধ্যার আসর মাঝপথে বন্ধ

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২.০১ পিএম
  • ৯৬৬ Time View
256

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউলসন্ধ্যার এক আসর মাঝপথে বন্ধ করে দিয়েছে প্রশাসন। অনুমতি ছাড়াই শুরু হওয়া এ আসরটি বিশৃঙ্খলা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর নেতৃত্বে জগন্নাথপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে ওই গানের আসর বন্ধ করে দেয়। এর আগে রাত ৮টার দিকে এ আসরটি শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, কোনো রকমের অনুমতি ছাড়াই উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ দক্ষিণপাড় কুশিয়ারা সেতু এলাকায় বাউল আসর আয়োজন করেন এলাকার লোকজন। সেখানে পুরুষ বাউল শিল্পীদের পাশাপাশি যোগ দেয় নারী বাউল শিল্পীরাও। এ নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, এ আয়োজনে সরকারি কোনো অনুমতি ছিল না। তা ছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024