মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

মস্কো প্রতিযোগিতায় যাচ্ছে ‘মাস্তুল’

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১.৫৬ এএম
  • ৭৮১ Time View
199

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আসন্ন ৪৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’।

এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’, ৪৫তম আসরে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়। এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৭ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল। উৎসবে বাংলাদেশের মাস্তুল ছাড়াও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা, জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১টি সিনেমা। গত বুধবার বিকালে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবি নিয়ে বিস্তারিত ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। পরে অফিশিয়াল ওয়েবসাইটেও উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়।

বিশ্বের অন্যতম এই উৎসবে মাস্তুল মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা নূরুজ্জামান। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলযোগে নিশ্চিত করেছেন। আজকে যেহেতু সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করল উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সাথে মাস্তুল-এর এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে ভালো লাগছে।’

উৎসব কর্তৃপক্ষ ইতিমধ্যে টিম মাস্তুলকে আমন্ত্রণ জানিয়েছে। উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার দিনে উৎসব পোস্টার শেয়ার করেছেন নির্মাতা। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। এরই মধ্যে দেশে মুক্তির অনুমতি পেয়েছে মাস্তুল। মার্চের ২৪ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পায় সিনেমাটি। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদী বন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙ্গার সাথে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত। মাস্তুল সেই জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করার সুযোগ এনে দিল।’ মাস্তুল-এ জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল ও শিশুশিল্পী আরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024