মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, করুন আবেদন

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ৬৯১ Time View
222

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৬তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নেবে। এ প্রোগ্রামে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনা মূল্যে সাড়ে ৮ মাসের আইটি প্রশিক্ষণ পাবেন। এ কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। চাকরির বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে আইএসডিবি-বিআইএসইডব্লিউ সব কোর্স পরিচালনা করে। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।

এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ দেওয়া হয়। প্রোগ্রামটি ১৯ বছর ধরে চলছে। এ প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি। চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে । পূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়।

সুযোগ-সুবিধা—

  • সম্পূর্ণ বিনা ফিতে কোর্সটি করানো হয়;
  • প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;
  • সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা;
  • আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ।

    আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য—

    • প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫;
    • চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে;
    • পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না;
    • ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয়।

    আবেদনের যোগ্যতা—

    • স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;
    • ৪ বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইন ইঞ্জিনিয়ার্স, চিকিৎসক এবং আইনজীবীরা আবেদন করতে পারবেন না।

      আবেদনের শেষ তারিখ—

      আগামী ১৫ মার্চ, ২০২৫

      আবেদন যেভাবে—

      *আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে ক্লিক করুন এখানে

      *আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024