সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

কুম্ভমেলায় ফের আগুন

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৫৭ পিএম
  • ৮০৯ Time View
283

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভ মেলায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সেক্টর ১৯ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে গত জানুয়ারি মাসেও কুম্ভমেলার এই ১৯ নম্বর সেক্টরেই আগুন বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন। দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

প্রাথমিকভাবে তাদের অনুমান, তাবুর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন ধরেছিল।

প্রয়াগরাজের কুম্ভমেলায় পর পর অগ্নিকাণ্ড ঘিরে প্রশ্নের মুখে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ড এবং বেশ কিছু ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে কুম্ভে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কুম্ভমেলার একটি ‘কল্পবাসী’ তাঁবুতে রোববার আগুন লাগে। কুম্ভমেলা প্রাঙ্গণে প্রচুর অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটি ‘কল্পবাসী টাউনশিপ’। সেখানের অস্থায়ী তাঁবুগুলোর মধ্যেই একটিতে আগুন ধরে যায়।

এর আগে গত ১৯ জানুয়ারি কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে সিলিন্ডার ফেটে আগুন ধরেছিল। তাতে এক ডজনেরও বেশি তাঁবু পুড়ে যায়।

এর পরে গত ২৫ জানুয়ারি ফের আগুন লাগে কুম্ভের ২ নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে। গত শুক্রবারও কুম্ভের ১৮ নম্বর সেক্টরে ইস্‌কনের তাঁবুতে আগুন লাগে। আশপাশের বেশ কিছু তাঁবুতে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ২০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়।

গত সোমবারও বেলুন বিস্ফোরণ হয়ে ঝলসে যান ছয় পুণ্যার্থী। পর পর এই ঘটনাগুলোর জেরে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024