শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নরকিয়ার বদলি বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৫৪ পিএম
  • ১২৯২ Time View
843

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আনরিখ নরকিয়ার। চোটের কারণে এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। তাই এ পেসারকে ছাড়াই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের জন্য উড়াল দিয়েছে প্রোটিয়ারা।

অবশেষে আসর শুরুর দিন দশেক আগে নরকিয়ার বদলি বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩০ বছর বয়সি বোলিং অলরাউন্ডার করবিন বশকে চোটে ছিটকে যাওয়া নরকিয়ার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যুক্ত করা হয়েছে। গেল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল বশের।

তার সঙ্গে আরও একজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। বোলার কিওয়ানা এমফাকাও যুক্ত হচ্ছেন দলের সঙ্গে। তিনি পাকিস্তানে যাবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

এমফাকাকে যুক্ত করা হচ্ছে জেরাল্ড কোয়েৎজির বিকল্প বিবেচনায়। কোয়েৎজি এরইমধ্যে বাদ পড়েছেন কুঁচকির চোটের কারণে। এছাড়া বিউরান হেন্ড্রিকস এবং লিজাড উইলিয়ামসের পুনর্বাসন প্রক্রিয়ার এখনো চলমান।

এছাড়া পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পরামর্শক হিসেবে প্রোটিয়া দলের সঙ্গী হচ্ছেন দেশটির সাবেক তারকা ইয়াসির আরাফাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026