রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু : মন্দিরে আটকে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জাউয়া বাজার ইউনিয়ন গড়ার প্রত্যয় সুহেদ আহমদ দিনাজপুর সরকারি মহিলা কলেজে ছয়তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন মিশিগানের হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মোহিত মাহমুদ মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’ ৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ১ লংমার্চ থেকে ফেরার পথে পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে বাস, নিহত ১ আহত ২০ মুকসুদপুর সরকারি কলেজে এইচএসসিতে ফেল ১১২১, পাসের হার মাত্র ২০.০৪%

লংমার্চ থেকে ফেরার পথে পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে বাস, নিহত ১ আহত ২০

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.২৬ পিএম
  • ২৫ Time View
51

সাতক্ষীরা প্রতিনিধি:

খুলনায় ১১-দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় পথচারীকে বাঁচাতে গিয়ে লংমার্চফেরত নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাঁদের নেতাকর্মীদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026