রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে আটকে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জাউয়া বাজার ইউনিয়ন গড়ার প্রত্যয় সুহেদ আহমদ দিনাজপুর সরকারি মহিলা কলেজে ছয়তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন মিশিগানের হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মোহিত মাহমুদ মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’ ৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ১ লংমার্চ থেকে ফেরার পথে পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে বাস, নিহত ১ আহত ২০ মুকসুদপুর সরকারি কলেজে এইচএসসিতে ফেল ১১২১, পাসের হার মাত্র ২০.০৪% সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার

মুকসুদপুর সরকারি কলেজে এইচএসসিতে ফেল ১১২১, পাসের হার মাত্র ২০.০৪%

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.০৯ পিএম
  • ৪৩ Time View
54

নিজস্ব প্রতিনিধি : আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের চিত্র দেখা গেছে। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২৮১ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ১২১ জন। কলেজটির পাসের হার ২০ দশমিক ০৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান আজকের জাগরণের প্রতিনিধির সঙ্গে আলাপকালে ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাব এবং আগের বছর অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় ভালো ফল করতে না পারা এ ফলাফলের অন্যতম কারণ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এবারের পরীক্ষায় ৪৯২ জন শিক্ষার্থী এক বিষয়ে এবং ৩১১ জন শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় কলেজের পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অধ্যক্ষ নিজেই শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাবের কথা উল্লেখ করায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে পর্যালোচনার দাবি রাখে।

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পাঠদানের মান উন্নয়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রম চালু করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কাছে ফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ভবিষ্যতে এমন ফলাফল এড়াতে কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026