সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

পূনরায় বাফুফের সঙ্গে যুক্ত হলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১১.৫৫ পিএম
  • ৮৬৫ Time View
306

আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যুক্ত হলেন সাফজয়ী কোচ গোলম রব্বানী ছোটন। আগামী এক বছরের জন্য তাকে বাফুফের ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন।

অনেক রাগ, ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন গোলাম রব্বানী ছোটন। স্বাধীনভাবে কাজ না করতে পারার আক্ষেপ নিয়ে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ছাড়েন নারী দলের দায়িত্ব। প্রায় দেড় বছর পর আবারও নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশনে এলেন ছোটন।

নারী দলের বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেশ কয়েকদিন ধরে ফুটবল পাড়ায় গুঞ্জন নারী দলের কোচ হয়েই ফুটবল ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব নিয়ে বাফুফেতে ফিরেছেন সাফজয়ী কোচ। আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে বাফুফের হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে।

২০০৮ সালে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন গোলাম রব্বানী। এরপর দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নারী ফুটবল দলের সঙ্গে। এবার নতুন চ্যালেঞ্জের মুখে সাফজয়ী কোচ। সেখানেও দিতে চান নিজের সর্বোচ্চটা। এলিট একাডেমির দায়িত্ব ছাড়াও বিসিএল, বয়সভিত্তিক দুটি সাফ ও একটি এএফসি টুর্নামেন্ট পাবেন গোলাম রব্বানী ছোটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024