শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

বাগেরহাটে শিক্ষার্থীদের গাড়িতে হামলার ঘটনায় তিন সাংবাদিকসহ ১২৪ জনকে আসামি করে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১১.৪৪ পিএম
  • ৩০৪ Time View
বাগেরহাটে শিক্ষার্থীদের গাড়িতে হামলার ঘটনায় তিন সাংবাদিকসহ ১২৪ জনকে আসামি করে মামলা
253

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটের মোল্লাহাটে একটি গাড়িতে হামলার অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হৃদয় ঘরামী বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় ওই মামলা করেন। এই মামলায় মোল্লাহাট উপজেলার স্থানীয় তিন সাংবাদিককেও আসামি করা হয়েছে।

এদিকে এই মামলায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন মোস্তাক মুন্সি, উজ্জ্বল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী হৃদয় ঘরামী বাদী হয়ে মাদ্রাসাঘাট এলাকায় ইমাদ পরিবহনের কাউন্টারম্যান কালু ফরাজীকে প্রধান আসামি করে ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করেছেন। ওই ঘটনায় এরই মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে এই মামলায় তিন সাংবাদিককে আসামি করার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরের একটি গাড়িকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি, হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় ২৩ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024