সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ২৭ Time View
45

গোপালগঞ্জ প্রতিনিধি | ১১ অক্টোবর ২০২৬

বর্তমান বাজারব্যবস্থায় খাদ্যে কীটনাশক ও হরমোনের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক উৎপাদনকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, বর্তমান বাজারব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যক্তিস্বার্থ ও ব্যবসায়িক লাভের জন্য একে অপরের ক্ষতি করা হচ্ছে। বাজার থেকে কেনা অনেক খাদ্যপণ্য বিভিন্ন ধরনের কীটনাশক ও হরমোন প্রয়োগের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, জটিল এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় কৃষি, পশুপালনসহ বিভিন্ন উৎপাদন কার্যক্রমে যুক্ত প্রান্তিক মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ ও পশুপালনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করে তাঁরা মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে সহায়তা করতে পারেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “বিসিকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা কখনোই ভাববেন না, ক্ষুদ্র মানেই অমর্যাদার। বরং আপনাদের অবদান হতে পারে অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, খাদ্য গ্রহণের সঙ্গে বিভিন্ন জটিল রোগের সম্পর্ক রয়েছে। এসব রোগের চিকিৎসা অনেক ক্ষেত্রে সহজলভ্য নয়। তাই নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সততা বজায় রাখা জরুরি।

বিসিকের জরিপ ও তথ্য কর্মকর্তা অর্ক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক এ. কে. এম. কামরুজ্জামান এবং প্রমোশন কর্মকর্তা সুজাল আহমেদ।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম ব্যাচে ২৬ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026