মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ মুকসুদপুর কলেজ মোড় থেকে মা ও শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০.২৭ পিএম
  • ৩৬ Time View
দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি
দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি
65

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:

জাতীয় শিশু অধিকার দিবস উপলক্ষে দিনাজপুরে শিশু অধিকার ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন বিএনসিসি প্লাটুনের ৮৯ জন ক্যাডেট অংশ নেন।

র‍্যালিটি দিনাজপুর জিলা স্কুল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, পিইউও ও প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক, দিনাজপুর শিশু একাডেমির কর্মকর্তা এবং দুইজন সামরিক প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালির মূল প্রতিপাদ্য ছিল— “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এবং “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”।

র‍্যালির মাধ্যমে শিশুদের অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024